সারাদেশ

ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮০ জন মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধের মাঝে সন্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে বিজয় মেলার নামে নগ্ন নৃত্যের আসর

শনিবার (২৬ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেলা ১২ টা থেকে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ।

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধা, বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা