সারাদেশ

নোয়াখালীতে বিজয় মেলার নামে নগ্ন নৃত্যের আসর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে বিজয় মেলায় নামে নগ্ন নৃত্য আসর চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফ,পারভেজ ভূঞা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে।

আরও পড়ুন: মেয়ে হত্যার বিচার চাই না

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী এ মেলার উদ্বোধন করে আসার পর থেকেই তার নাম ভাঙিয়ে এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে বেসামাল এ নগ্ন নৃত্য চলছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে সরজমিনে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে ১৫-২০টি দোকান। মেলার মূল আর্কষণ হল নগ্ন নৃত্যের আসর। রাত ১১টা থেকে উঠতি বয়সী স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকদের নগ্ন নৃত্য আসরে উপছে পড়া ভিড়। তবে নগ্ন নৃত্য মঞ্চে মোবাইলে ছবি ও ভিডিও চিত্র ধারণ কঠিনভাবে নিষিদ্ধ।

স্থানীয়দের অভিযোগ, গত ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পর্যন্ত মুকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি। মেলায় তাঁরা যাত্রা পালার অনুমোদন নিলেও অবলিলায় রাতের আঁধারে চলছে উলঙ্গ নৃত্য আর ভ্রাম্যমাণ মাদক কারবারিরা সুযোগ বুজে বেচাকেনা করছে ইয়াবা । এ উপলক্ষে বিভিন্ন এলাকায় মাইকিং করে দৈনিক প্রচারাভিযান অব্যাহত রাখলেও মূলত যাত্রাপালা অনুষ্ঠানের নামে সন্ধ্যার পর থেকেই শুরু করা হয় 'ভ্যারাইটিজ শো' নামক রঙিন নৃত্য। এর ফলে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিতসহ উঠতি বয়সী যুবসমাজ রসাতলে যাওয়ার আশংকায় এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করছে।

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সদস্য পারভেজ ভূঞা বলেন, প্রত্যেক বছর এখানে মেলা মিলে। এবারও ৫দিনের জন্য মেলার অনুমোদন নেওয়া হয়েছে। যেহেতু মেলা শেষ প্রান্তে তাই দ্রুত মেলা ক্লোজ করে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: দরগায় গেলেন যশ-নুসরাত

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি আবদুল মান্নান মুনাফ বলেন, খারাপ নাচ,গান হওয়ার সময় আমি ওই খানে ছিলাম না। এমন হওয়ার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী বলেন, আমি মেলা পরিচালনার সাথে জড়িত নেই। আমি প্রথম থেকে মেলা আয়োচনের বিপক্ষে ছিলাম না। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, কেউ এ ধরনের করেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা