সারাদেশ

ভালুকায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ভালুকা উপজেলায় উদযাপন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভালুকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা। এরপর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে (স্ব-স্ব প্রতিষ্ঠানে) জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে ভালুকা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন।

আরও পড়ুন: দরগায় গেলেন যশ-নুসরাত

কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি অংশগ্রহণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শনী করেন। এরপর একই স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা