গাইবান্ধায় স্বাস্থ্য কেন্দ্রের জায়গার স্থাপনা উচ্ছেদ
সারাদেশ

গাইবান্ধায় স্বাস্থ্য কেন্দ্রের জায়গার স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমানের নির্দেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর নেতৃত্বে গত বুধবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সমুহ উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদ আল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহসহ পুলিশ কর্মকর্তা।

জানা যায়, দীর্ঘ এক যুগধরে উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল এলাকার কতিপয় মানুষ। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে গাছের গুড়ি ও ট্রাক্টর গাড়ি পার্কিং করে রাখা হত। সে কারণে দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছিল।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দীর্ঘদিন থেকে বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় স্থানীয়রা দোকানপাট নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল। বহুবার দোকানপাট সরানোর জন্য তাগাদা দেয়া হলেও তারা দোকানপাট সরিয়ে নেয়নি।

বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হলে, কর্তৃপক্ষের নির্দেশে গত বুধবার অবৈধ স্থাপনা উচ্ছদ ও দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, স্বাস্থ্য কেন্দ্রের জমিতে অবৈধভাবে জমি মালিক ও স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠান নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

গত বুধবার জেলা প্রশাসকের নির্দেশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সমুহ উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা