ছবি- সংগৃহিত
সারাদেশ

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবণপাড়ায় তার নিজবাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইনসহ আনশুর আলী নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনশুর ওই গ্রামের জাকাতুল্লাহ ইসলামের ছেলে।

আরও পড়ুন: আজ মহান স্বাধীনতা দিবস

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল উদ্দিন সরদার এতথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জনতে পারি শাহাজাহানপুর ইউনিয়নের শেখালীপুর রাবণপাড়ায় আনশুর আলীর বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন রয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার বসতঘরে অভিযান চালানো হয়। এসময় দুই কেজি হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জব্দ দুই কেজি হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আনশুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা