সারাদেশ

ফরিদপুর জেলা পুলিশকে টেকনো মিডিয়িার ৫০ শতাংশ জমি দান

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশকে তদন্ত কেন্দ্র চালুর জন্য স্থাপনাসহ ৫০ শতাংশ জমি দান করেছেন টেকনো মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।

আরও পড়ুন: অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলিমুজ্জামানের হাতে জমির রেজিস্ট্রি দলিল হস্তান্তর করেন তিনি।

জানা গেছে, ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নটি বোয়ালমারী উপজেলার অন্তর্গত ছিল, বছর দুয়েক আগে ইউনিয়নটিকে সদর উপজেলার অন্তর্গত করা হয়। এই চাঁদপুর ইউনিয়নের একটি গ্রাম ধোপাডাঙ্গা। দানকৃত জমি ও স্থাপনার অবস্থান এই ধোপাডাঙ্গা গ্রামে। স্থানটি কোতয়ালী থানা থেকে বেশ দূরে এবং দুই উপজেলার সীমানা সংলগ্ন এলাকায় হওয়ায় সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের। নানা জটিলতায় পুলিশের পক্ষ থেকে ফাড়ি দেয়া সম্ভব হয়নি। সেই ফাঁড়ি নির্মাণের লক্ষেই পুলিশকে স্থাপনাসহ জমি দান করলেন ওই গ্রামের সন্তান শিল্পপতি জীবন দেবনাথ।

ড. যশোদা জীবন দেবনাথ বলেন, ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য ৪ কোটি টাকা দামের আমার নিজের জমি আজ জেলা পুলিশকে রেজিস্ট্রি করে দিলাম। স্থাপনাও করে দিয়েছি। ফাঁড়ি অনুমোদন হলে প্রয়োজনীয় আসবাবপত্রও দেয়া হবে।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ন্যাটো

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে ফাঁড়ি অনুমোদন দেয়া হয় না, তাই ওই জমিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র চালু করা হবে, যা কোতয়ালী থানার নিয়ন্ত্রণে থাকবে।

তদন্ত কেন্দ্র থেকে সাধারণ মানুষ সকল ধরনের সহযোগিতা পাবেন, শুধু মাত্র মামলা দায়ের করা ছাড়া। জমির দলিল হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ইমদাদ হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা