সারাদেশ

সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে গণহত্যা দিবস পালন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা, স্মৃতিচারণ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না

সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধে সৈয়দপুরের প্রথম শহীদ বীরমুক্তিযোদ্ধা মাহতাব বেগের ছেলে বীরমুক্তিযোদ্ধা লায়ন সালাউদ্দীন বেগ। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক।

আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ন্যাটো

আলোচনাসভা শেষে ২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা