সারাদেশ

মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি গ্রেফতার

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ শহীদুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মিশেল (২৮) র‌্যাব-৭, চট্টগ্রামের হাতে গ্রেফতার হয়েছে। মিশেল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর মালিভিটার হাসান আলী ছেলে।

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না

র‌্যাব জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ থানার স্বদেশ হাসপাতালে ইন্টারনেট ব্যবসার জের ধরে বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ শহীদুল্লাহকে কতিপয় দুস্কৃতিকারী পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্বদেশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২০ ডিসেম্বর রাত ১১ টায় ঘটিকায় শহীদুল্লাহ মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে ৬ জনে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা (নং-৪৮, ১৮ ডিসেম্বর) দায়ের করেন

আরও পড়ুন: হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার অন্যতম পলাতক আসামি মিশাল আইন শৃংঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বিএসআরএম ফ্যাক্টরিতে আত্মগোপন করে রয়েছে। পরে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে আসামি মিশালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মিশালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা