২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুরে ধর্মঘট
সারাদেশ

২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুরে ধর্মঘট

সান নিউজ ডেস্ক : সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটি আগামী ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ।

আরও পড়ুন : কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এমনকি মাইক্রোবাস ও সিএনজিচালিত পরিবহন ধর্মঘটের আওতায় থাকবে বলে জানান এই পরিবহন শ্রমিক নেতা।

প্রসঙ্গত, গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন প্রাণ হারান। ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাসচালক আব্দুর রহিম এখনো জামিন পাননি।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

গত ১৫ মার্চ কারাবন্দী বাসচালকের মুক্তি দাবি করে মানববন্ধন করেন সড়ক পরিবহন শ্রমিকরা। এ নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত ১৬ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) জামিন শুনানি ছিল। কিন্তু আদালত বাসচালকের জামিন নামঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে দুই বিভাগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শ্রমিক নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম ২৪ মার্চের মধ্যে বাসচালক আব্দুর রহিমের জামিন না হলে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। এ নিয়ে আমরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছে।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

কিন্তু বৃহস্পতিবার আদালত চালকের জামিন নামঞ্জুর করেছেন। ফলে দুই বিভাগের শ্রমিক নেতারা সর্বসম্মতিক্রমে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : সৈয়দপুরে পেট্রোলসংকটে যানচালকদের দুর্ভোগ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধ্যে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন-অর-রশীদ, শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পী, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা