সারাদেশ

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে সী ট্রাক চলাচল শুরু

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সময় নির্ধারণ না করেই নারায়ণগঞ্জ- মুন্সীগঞ্জ নৌরুটে সী ট্রাক চলাচল শুরু হয়েছে। আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার দিকে নারায়ণগঞ্জ নৌ-বন্দর থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সী ট্রাক এম.টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত যাত্রা করে আসে। পরে বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে।

আরও পড়ুন: মানবতাবিরোধী জামায়াত নেতা খালেক মন্ডলের মৃত্যুদণ্ড

সী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসতে সময় নেয় ৪৫ মিনিটের বেশি। এতে প্রথম যাত্রায় সার্ভিসে ২৫ জন যাত্রী আরোহন করে। যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হয় জনপ্রতি ৪০ টাকা করে।

এই সী ট্রাকের যাত্রী জাকির হোসেন (৪২) বলেন - আমি বেলা ১১ টার দিকে সী ট্রাকে উঠেছি। দুপুর সোয়া ২ টায় ছেড়েছে।আর ভাড়া নিয়েছে ৪০ টাকা। আগে লঞ্চের ভাড়া ছিল ৩০ টাকা।১০ টাকা বেশী নিচ্ছে সময়ও বেশী লাগছে।

এদিকে, রুপগঞ্জ থেকে আশা আব্দুর রাজ্জাক (৪৫) বলেন - আমি চাঁদপুর যাওয়ার জন্য নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে এসে সী ট্রাকে উঠি বেলা ১১ টার দিকে। পরে কখন ছাড়বে কেউ বলতে পারে না। দুপুর দেরটার সময় নেমে আমি সড়ক পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে চলে আসি। এখান থেকে বড় লঞ্চে করে চাঁদপুর যাবো।

নারায়ণগঞ্জে যাত্রী পলি বেগম (৫০) বলেন, শুনলাম আজ থেকে লঞ্চ চলাচল করবো৷ আমি ঢাকা যাবো বলে এই রুটে আসছি ৷ এক ঘন্টা ধরে বলে আছি। কেউ বলতে পাড়ছে না কখন আসবে লঞ্চ। এখন দেখি আসলো, ছাড়বে কখন তাও জানি না। কখন ঢাকা যাইবো।

এম.টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মাষ্টার নূর হোসেন বলেন - দুপুর সোয়া ২ টার দিকে যাত্রা শুরু করি, ৩ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে টাচ্ করি। আমিসহ ৮ জন স্টাফ রয়েছে এই সী ট্রাকে৷

আরও পড়ুন: মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

মুন্সীগঞ্জ লঞ্চঘাটের নৌ- ট্রার্ফিক ইনেসপেক্টর রাজিব চন্দ্র রায় বলেন, আমার কাছে শুধু নৌযান ঠিকমত নোঙর করার নির্দেশনা আছে। এর বেশি কিছুই বলতে পারবো না৷

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটির সহকারী- মহাব্যবস্হাপক ফিরোজ শেখ বলেন- আজ আমরা প্রথম দিন চালু করেছি। ভাড়া ৪০ টাকা। আমাদের তেল খরচ বেশি। আমাদের সুবিধাও বেশি।

সময় সূচির বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন - এখনও কোন সময় নির্ধারন করা হয়নি। এবং লিখিত কোন নির্দেশনা পাইনি৷ কর্তৃপক্ষের মৌলিক নির্দেশনা ও যাত্রীদের সুবিধার্থে আজ সী ট্রাক সার্ভিস শুরু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা