সারাদেশ

নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী শ্রমিকের নাম বিবি আয়েশা পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।

আরও পড়ুন: পালাবার নজির স্থাপন করেছে বিএনপি

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে সে ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলে কাজ করত। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে টিনের ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন ভুল করছেন

একপর্যায়ে তাঁর মা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কারও সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে। নিহত কিশোরী কোন ফোন ব্যবহার করত না। তবে নিহতের পরিবার তাঁর প্রেমিকের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা