১৪৪ ধারা
সারাদেশ

চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় শনিবার (১৬ অক্টোবর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চৌমুহনী পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে শুক্রবার ডিবি রোডে অবস্থিত শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ও রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পাপ্পু সাহা বলেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন হামলায় যতন সাহা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান জানান, শুক্রবার দুপুরে কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে চৌমুহনী বাজারে মিছিল বের হয়। এক পর্যায়ে চৌমুহনী বাজারের ইসকন মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির, রাধামাধব মন্দির ও বিজয়া দুর্গা মণ্ডপসহ বিভিন্ন দুর্গা মণ্ডপে হামলার চেষ্টা হয়। এসময় পুলিশ বাঁধা দিলে, বৃষ্টির মতো ইটপাটকেল মারা শুরু হয়।

সার্বিক পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, সহিংসতা এড়াতে শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা