পূজা
সারাদেশ

পূজায় মদপানে অসুস্থ ৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাত আটটার দিকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার দুলাল আলীর ছেলে হৃদয় (২৬), একই এলাকার সম্রাট (২৬), আব্দুস সালাম (২৮) ও মানিক দাস (২৪)।

চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, মদ্যপানে অসুস্থ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বলেন, পূজায় তারা অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা