সারাদেশ

লক্ষ্মীপুরে ইউপি আ'লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নুকে অবৈধ পদদারী বলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতাকর্মীরা। অভিযুক্ত নান্নু উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম আনোয়ার বাচ্চু জানান, ২০০৪ সালে ২১ সদস্য বিশিষ্ট উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি আলতাফ হোসেন ৪ বছর আগে মারা যান। এ প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। দ্রুত সম্মেলন করে কমিটি দেওয়ার আশ্বাসে ওই বৈঠকে এমরান হোসেন নান্নুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয়। কিন্তু তিনি আওয়ামী লীগের সদস্যও ছিলেন না। গত ৪ বছরেও নতুন কমিটি করার কোন সিদ্ধান্তও হয়নি। উল্টো বিএনপির সন্ত্রাসী হিসেবে পরিচিত আনার উল্যার ছেলে সুমন হোসেনকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পাদায়ন করেছেন নান্নু।

আওয়ামী লীগ নেতা এম এ কাদের সিদ্দিকী বলেন, তাদের কারণে দুর্দিনের আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা এখন অবহেলিত। জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়াত দিয়ে পুতুলের মতো বসিয়ে রাখে। কোন প্রকার বক্তব্য দিতে দেয় না। নান্নুকে সভাপতির পদ থেকে বহিস্কার করে নতুন কমিটি দেওয়ার জন্য মৌখিকভাবে একাধিকবার আবেদন করেও কোন লাভ হয়নি। এজন্য বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ ব্যাপারে উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নু বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার কমিটির অনুমোদন দিয়েছে। সুমন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। তাকে এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অভিযোগকারীরা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। উপজেলা নির্বাচনে তারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামিম আনোয়ার বাচ্চু, উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কাদের সিদ্দিকীসহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা