ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁদপুরে আগুনে কোটি টাকার ক্ষতি

সান নিউজ ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এ দুর্ঘটনায় বাজারের প্রায় অর্ধশত ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: অভিনেতা অভিষেক আর নেই

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৫টার পরে চরভৈরবী বাজারের একটি খাবা‌রের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার সরদার বলেন, আগু‌নের সূত্রপাত হওয়া ইসলামীয়া হোটেলের পাশে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ২ কোটি টাকার মালামাল ছিল। এর মধ্যে জেলেদের জন্য পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের সুতার জাল ছিল। সবকিছু মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু সেখানে অনিয়মতান্ত্রিক সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেলের দোকান থাকায় মুহূর্তেই অর্ধশতা‌ধিক দোকান পুড়ে যায়। অধিকাংশ দোকান কাঠ ও টিনের হওয়ায় রক্ষা করা যায়নি। এ ছাড়া দোকানগুলো নদীর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত

এ অগ্নিকান্ডের ঘটনায় হাইমচর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান নূর হো‌সেন পাটওয়ারী ব‌লেন, ভো‌রে নামা‌জের পরপরই আগুন লা‌গে। বাজা‌রের দোকানগু‌লো এক‌টির গা‌য়ে এ‌কটি লাগা‌নো তাই আগু‌নে মুহূর্তেই সব পু‌ড়ে যায়। তা‌দের ভিটা-মা‌টি ছাড়া আর কিছুই অব‌শিষ্ট নেই। এ‌তে বাজা‌রের ‌৭০টি দোকান মা‌লি‌কের প্রায় ২০ কো‌টি টাকা ক্ষ‌তি হ‌তে পা‌রে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা