সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিদ্যুৎ লাইনের খুঁটি অপসারণ করার সময় রমজান আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মান্নান আলী (১৯) নামে আরেক শ্রমিক।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কোং-এর অধীনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজে যায় রমজানসহ ৬ শ্রমিক। তারা লোহার পুরোনো খুঁটি পরিবর্তন করে সিমেন্টের নতুন খুঁটি স্থাপনের কাজ করছিলেন। একপর্যায়ে লোহার একটি খুঁটি অপসরণের সময় খুঁটিটি হেলে পড়ে বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এতে রমজান ও মান্নান নামে ২জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে রমজানের মৃত্যু হয়। অপরজনকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ হাসপাতালে আছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কং এর ঠিকাদার তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সাথে সাথেই লোক পাঠিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের পরিবারের সাথে বসা হবে। সেই সাথে আর্থিক সাহায্যসহ সবরকম সাহায্যে আমরা পরিবারের পাশে থাকব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা