ছবি-সংগৃহিত
সারাদেশ

শিগগির শুরু হবে খানজাহান আলী বিমানবন্দরের কাজ

বাগেরহাট প্রতিনিধি: মহামারি করোনাসহ নানা কারণে এতদিন বন্ধ থাকা খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

১৫টি দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ‘মুজিব’স বাংলাদেশ ফ্যামিলাইরিজেশন ট্যুর এ সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ ভ্রমণের পর মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ ট্যুরের আয়োজন করে।

আরও পড়ুন: পালাতে গিয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

প্রতিমন্ত্রী বলেন, শুধু খানজাহান আলী বিমানবন্দর নয়, সব বিমানবন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে। সেইসঙ্গে বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্বমানে উন্নীত করার জোর চেষ্টা চলছে। পর্যটনের সম্ভাবনার জায়গায় আমরা দ্রুত অগ্রসর হচ্ছি।

তিনি আরও বলেন, ‘দেশের ট্যুরিজমকে প্রমোট ও অবারিত করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরালোভাবে কাজ চলছে। তারই ধারাবাহিকতায় এই ট্যুর পরিচালিত হয়েছে। ঐতিহ্য সুরক্ষিত করতে সরকার কাজ করছে। কোনোভাবেই ঐতিহাসিক নিদর্শন নষ্ট করতে দেওয়া হবে না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা