ছবি-সংগৃহিত
সারাদেশ

পালাতে গিয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর উপজেলার পণ্ডিতসার দক্ষিণপাড়া নড়িয়া এলাকায় মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় চাঁন মিয়া হাওলাদার নামের এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি ইতালি থেকে বাংলাদেশে আসেন চাঁন মিয়া। সম্প্রতি তার বন্ধু নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের রুবেল সরদার ও নিতিরা গ্রামের তুহিন পেদাও দেশে ফিরেন। ইতালিতে চাঁন মিয়ার সঙ্গে তাদের ঝগড়া হয়। আবার মীমাংসাও হয়।

সে ঝগড়ার জেরে গত ১৯ মার্চ সকালে নড়িয়া বাজারে গেলে রুবেল ও তুহিন মিলে চাঁন মিয়াকে মারধর করেন। প্রাথমিক চিকিৎসাও করান চাঁন মিয়া। এ নিয়ে ২১ মার্চ বিকেলে স্থানীয় ঘড়িসার বাজারে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় চাঁন মিয়ার বিরুদ্ধে রুবেলের স্ত্রী লিজা আক্তার নড়িয়া থানায় একটি অভিযোগ দেন।

আরও পড়ুন: সরকারি ৭৫০ কেজি চাল জব্দ

মঙ্গলবার দুপুরে সে অভিযোগ তদন্তে নড়িয়া থানার পুলিশ চাঁন মিয়ার বাড়িতে যায়। পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে চাঁন মিয়ার মৃত্যু হয়।

নিহত চাঁন মিয়ার স্ত্রী পায়েল বলেন, আমার স্বামীর সঙ্গে রুবেল-তুহিনের কোনো শত্রুতা ছিল না। ওরা আমার স্বামীকে মাইরা ফেলাইছে। আমার এক ছেলে কাকে বাবা বলবে। কীভাবে বাঁচবো আমরা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ দেখে পালিয়ে যান চাঁন মিয়া। হাফ কিলোমিটার গেলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে ঘরিসার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা