ছবি-সংগৃহিত
সারাদেশ

সরকারি ৭৫০ কেজি চাল জব্দ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা এলাকায় মঙ্গলবার(২২ মার্চ) বিকেল ৪টার দিকে একটি ইজিবাইক থেকে ৩০ বস্তা সরকারি চালসহ ইজিবাইকচালক সোহাগ শেখকে আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি বস্তা পরিবর্তন করে সরকারি চাল পাচার করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গীর ভবুকদিয়া এলাকা থেকে ওএমএসের ডিলার ইব্রাহিম জলিলের দোকান থেকে সরকারি চাল কৃষ্ণপুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী চালসহ ইজিবাইকটি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রুকে খবর দেন।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বুলবুল সরদার সংবাদমাধ্যমকে বলেন, অভিযুক্ত ডিলার মো. ইব্রাহিম জলিল বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের ঘনিষ্ঠজন। কাজী আবুল কালামের সঙ্গে যোগসাজশে ইব্রাহিম বস্তা পরিবর্তন করে সরকারি চাল পাচার করছিলেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার চাইতে পারিনি

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডিলার ইব্রাহিম জলিলের বাড়িতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসীর অভিযোগ তিনি ঘটনার পর থেকে মোবাইল বন্ধ করে পালিয়ে আছেন।

নগরকান্দা উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আলী আজহার সংবাদমাধ্যমকে বলেন, যে বস্তাগুলো ভরে চালগুলো বহন করা হচ্ছে সে বস্তা সরকারি নয়। বস্তার গায়ে কোনো ধরনের সরকারি সিল নেই। তবে ওই বস্তার চালগুলো সরকারি মোটা চালের মতোই মনে হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা