সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অফিসে বসে ধূমপান সেবন করছেন উপজেলা প্রকৌশলী

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সরকারি অফিসে বসে ধূমপান সেবন করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রকৌশলী সাব্বিরুল ইসলামের বিরুদ্ধে।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী কার্যালয়ের উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলামের প্রকাশ্যে ধূমপানের চিত্র ক্যামেরাবন্দি করা হয়।

দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও ৪নং লেহেম্বা ইউনিয়নের মাঝে ব্রহ্মপুর এলাকায় কুলিক নদীনর উপর বাঁশের সাঁকোর কারণে জনদুর্ভোগ বিষয়ে একটি সংবাদের জন্য ওই প্রকৌশলীর কাছে বক্তব্য নিতে গেলে দেখা যায়,অফিসের চেয়ারের মধ্যে বসেই ধুমপান করছেন তিনি। এরপর তার কাছে সেই সংবাদের বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি মাদকসেবিদের মতো ভারি কণ্ঠে অপত্তি জানান । পরে মোবাইল ফোনে ওই কর্মকর্তাকে পাবলিক প্লেসে ধুমপানের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ‍ প্রধানমন্ত্রীর কাছে তার নামে বিচার দিলেও কেউ কিছু করতে পারবে না বলে প্রকাশ করেন।

এদিকে সরকারি অফিসে বসে উপজেলা প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলের মধ্যে।

জানা যায়,চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন কে.এম সাব্বিরুল ইসলাম। এর আগে তিনি পঞ্চগড়ের জেলা পরিষদে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: চার বিভাগে বৃষ্টির আভাস

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর সংশোধনী ২০১৩ আইনের বিধান অনুযায়ী , শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্বশাসিত অফিস ও বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবনসহ পাবলিক প্লেসে ধূমপান করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধ করলে তিনশত টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন।

রাণীশংকৈল উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলাম বলেন, ধূমপান করার বিষয়টি আপনি প্রধানমন্ত্রীকে নালিস করতে পারেন তাতে আমার কিছু যায় আসে না। আমি পন্চগড় জেলার ডিসির সাথেও ধুমপান করেছি । আমি তো আর বাইরে গিয়ে সিগারেট খাচ্ছি না।আমি আমার অফিসে বসে সিগারেট খাই আর গাজা খাই তাতে আপনাদের কি?

আরও পড়ুন: বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, অফিসে বসে ধূমপান করার সুযোগ নেই। এটি অবশ্যই দন্ডনীয় অপরাধ। বিষয়টি সঠিক হলে এ বিষয়ে এলজিইডি সদর দপ্তরে লিখিতভাবে জানানো হবে। সেই সাথে আইনগত: ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা