সারাদেশ

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

এস. এম শাহাদাৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় নিয়মবহির্ভূতভাবে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারার বিরুদ্ধে। এ ঘটনায় বন বিভাগ একটি মামলা দায়ের করেছে। সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার তারা দরপত্র ছাড়াই সরকারি ইউক্যালিপটাস গাছগুলো বিক্রয় করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

গত রোববার (২০ মার্চ) বিকালে সরকারি গাছগুলো অবৈধভাবে কাটার অভিযোগে কুপতলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি করেন গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রেলক্রসিং থেকে গোডাউন বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার দু’পাশে স্থানীয় উপকারভোগীদের নিয়ে বন বিভাগের উদ্যোগে ২০১০- ১১ অর্থবছরে পাঁচ হাজার ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন: নতুন ৩ রুটে নামছে নগর পরিবহন

বন বিভাগ জানতে পারে, সেখান থেকে ১৫টি গাছ চেয়ারম্যান ও তার লোকজন নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৮ মার্চ শুক্রবার করে কেটে নিয়ে যায়। যার মূল্য ৭৫ হাজার টাকা। পরে গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায় তিনি বাদী হয়ে চেয়ারম্যান ও কুপতলা গ্রামের শফিউল ইসলামের ছেলে খালেক মিয়াসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেন।

গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম বলেন, ১২ বছর আগে ওই এলাকার ৩০ জন উপকারভোগীকে নিয়ে গাছগুলো রোপণ করা হয়। নিয়মবহির্ভূতভাবে সেই গাছগুলো কেটে বিক্রয় করেছেন চেয়ারম্যান। বন বিভাগের অনুমতি ছাড়া অভিযুক্তরা রাস্তার দুধারে গাছ কাটতে পারে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা