সারাদেশ

হাবিব-জোবায়ের পরিষদের পূর্ণ প্যানেল জয়ী

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মো.হাবিবুর রহমান হাবিব ও জোবায়ের মাহমুদের পূর্ণপ্যানেল জয়ী হয়েছেন। সোমবার (২১মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। ২২৮ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

মধ্যরাত পর্যন্ত ভোট গননার শেষে ফলাফল ঘোষনা করেন কার্যকরী পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আ: কাইয়ুম রতন ও মো. ফয়েজ আহম্মেদ।

সভাপতি পদে হাবিব-জোবায়ের পরিষদে মো.হাবিবুর রহমান হাবিব ১৪০ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম পেয়েছেন মো.আল মাসুম পেয়েছেন ৭৮ ভোট। সাধারন সম্পাদক পদে হাবিব-জোবায়ের পরিষদের জোবায়ের মাহমুদ ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম মো. সেকান্দর আলী পেয়েছেন ৬২ ভোট।

হাবিব-জোবায়ের পরিষদে সহ- সাধারন সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ী হয়েছেন। এছাড়াও হাবিব-জোবায়ের পরিষদের অন্যান্য সকলেই জয়ী হয়েছেন। সহ-সভাপতি নন্দ দুলাল তালুকদার ও মো. শহিদুল হক বাবুল। সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, কোষাধ্যক্ষ তাপস দাস, লাইব্রেরী সম্পাদক মো. আতাউর রহমান, প্রচার- প্রকাশনা ও সমাজ কল্যান সম্পাদক মো. রেজাউল কাদের মিঠু। দপ্তর সম্পাদক নাজমুল (সোলায়মান), ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আতাউর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রাজন।

এদিকে কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন, হাবিব-জোবায়ের পরিষদের সুলতান আহম্মেদ মিঠু, মো. আলম হোসেন, মো. মহিদুল ইসলাম সাগর, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আবুল কালাম।

ফলাফলের বিষয়ে জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন আজ (২২ মার্চ) মঙ্গলবার স্বাক্ষরিত পত্রে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা