সারাদেশ

পঞ্চগড়ে বিএনপির স্বারকলিপি প্রদান

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: ক্ষুধা,অনাহার, অর্ধাহারে বিপন্ন জীবনযাপনে দেশের মানুষের শ্বাষরুদ্ধকর পরিস্থিতি উত্তরণে অতি দ্রত ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় বরাবর স্বারকলিপি প্রদান করে।

আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখা আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম (কাচ্চু) জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টার সময় জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখা আহবায়কের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি দল জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি
প্রদান করেন।

উল্লেখিত স্বারকলিপি তথ্যে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিত্বে বর্তমানে বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ, মরিচ, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, শাখসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে অসহায় সাধারণ মধ্য ও নিন্ম আয়ের ক্রেতা।

বর্তমানে মোটা চাল ৫৫ থেকে ৬০, ডাল ১১০ থেকে ১৩০, চিনি ৮৫ থেকে ৯০, ভোজ্য তেল ১৬৮ থেকে ১৮০, গুঁড়ো দুধ ৫৯০ থেকে ৬৫০, মরিচ ৭৫ থেকে ৯০,আটা ৪৫ থেকে ৫০ টাকা শাখসবজিসহ প্রত্যেকটি পণ্যের এই ভরা মৌসুমে বহুগুণ মূল্যবৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: সয়াবিন ও সূর্যমুখী চাষের নির্দেশ

১০ বছরে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০ শতাংশ, গ্যাসের মূল্য বৃদ্ধিতে ১৪৪ শতাংশ, ডিজেলের ৮২ শতাংশ এবং পানির দাম বেড়েছে ২৬৪ শতাংশ।

এছাড়াও গাড়ি, বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বাড়ছে লাগামহীনভাবে কিন্তু এমতঅবস্থায় কর্মসংস্থান বাড়ে নাই তার উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিত্বে নাভিশ্বাস সাধারণ মানুষ। পথে বসিয়ে দিচ্ছে মধ্যম ও নিন্ম আয়ের মানুষকে। দেশে এখন অভাবের তাড়নায় মা সন্তান বিক্রি করছে কেউ আবার দারিদ্রতার কারণে আত্মহত্যার মত পদ বেছে নিচ্ছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি উত্তরণে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় আহবান জানান।

আরও পড়ুন: পায়রা সেতু নির্মাণে চুক্তি সই

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি প্রদানে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি শাখার পক্ষে উপস্থিত হিসেবে যুগ্ন-আহবায়ক জেলা বিএনপি এ্যাডভোকেট আদম সুফি, আহবায়ক সদর উপজেলা বিএনপি আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা