সারাদেশ

ডাব চুরির অপবাদ দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নিজবাড়ির গাছ থেকে ডাব চুরির অপবাদ দেওয়ায় নাহিদ হাসান শান্ত (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: আত্মহত্যা করতে চেয়েছিলেন ভাইজান!

মঙ্গলবার (২২ মার্চ) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত স্কুলছাত্র ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এর আগে সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মা নাজমা বেগম জানান, শবে বরাতের রাতে তার ছেলে নাহিদ হাসান শান্তর কয়েকজন বন্ধু ডাব পাড়ার জন্য তাদের নিজবাড়ির ডাবগাছে উঠে। তখন প্রতিবেশী মৃত আব্দুল গফুরের ছেলে হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা ঘটনাস্থলে গিয়ে শান্তকে ডাব চুরির অভিযোগ তুলে গালাগাল এবং শান্তর বন্ধু রাসেলকে মারধর করে। এ ঘটনায় পরদিন রাসেলের বাবা একই গ্রামের টুক্কু মিয়া ক্ষিপ্ত হয়ে শান্তর পরিবারকে হুমকি দিয়ে যায়। অপরদিকে কিছুদিন আগে হাবলুর বাড়ির মোটর চুরির ঘটনার সাথেও শান্তকে জড়ায়। উভয় অপবাদে তার ছেলে অভিমান করে সোমবার বিকেলে নিজঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

অভিযোগ অস্বীকার করে হাবলু মিয়ার স্ত্রী রুনা বেগম বলেন, শান্তর পরিবারের সাথে তাদের কোনো বিরোধ নেই। ডাবগাছটি শান্তদেরই, ডাব চুরির সাথে সে জড়িত ছিল না। তবে ওর বন্ধুরা রাতের বেলায় গাছে উঠায় দুর্ঘটনা হতে পারতো বলে প্রতিবেশী হিসেবে কিছু কথা বলেছিলাম।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, সোমবার রাতেই নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা