সারাদেশ

পটুয়াখালীতে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: নিখোঁজের ৩৬ ঘন্টা পর পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) ভোর রাতে শহরতলীর ইটবাড়িয়া ইউনিয়নের পায়রা নদীর কালিচন্না খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

পুলিশ জানায়, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সুত্রে যানা যায়, গত ১৮ তারিখ ঢাকা থেকে চিকিৎসা শেষে লঞ্চে তার স্বামী ইসাহাক মোল্লার সাথে পটুয়াখালী আসেন। ১৯মার্চ শেষ বিকালে শহরের সবুজবাগ ২নং লেনের নিজ বাসা থেকে নিখোঁজ হন মনোয়ারা বেগম। অনেক খোঁজাখুঁজির পরে তাকে কোথায় খুঁজে না পেয়ে তার স্বামী পটুয়াখালী সদর থানায় মৌখিকভাবে বিষয়টি জানায়। পরে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

দুই বছর আগে করোনায় তার ছেলের অকাল মৃত্যুর পর তিনি মানষিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন। পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন মনোয়ারা বেগম। ২০২০ সালে তিনি অবসর গ্রহণ করেন। তার স্বামী মোঃ ইসাহাক মোল্লা পটুয়াখালী করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানায়, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এই বিষয় নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানায় একটি আপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা