সুন্দরগঞ্জে ‘রক্তঝরা মার্চ’ দেয়ালিকার মোড়ক উন্মোচন
সারাদেশ

সুন্দরগঞ্জে ‘রক্তঝরা মার্চ’ দেয়ালিকার মোড়ক উন্মোচন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতার অর্জনের মাস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কবি, লেখক ও শিক্ষার্থীদের ছড়া-কবিতায় ‘রক্তঝড়া মার্চ’ ডিজিটাল দেয়ালপত্রিকার মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

গত শনিবার সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ‘মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা’ প্রাঙ্গণে ‘রক্তঝড়া মার্চ’ ডিজিটাল দেয়ালপত্রিকার মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ।

সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খন্দকার বাবলু মিয়া, সাহিত্য সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান আহসান, সদস্য ইঞ্জিনিয়ার রুবেল মিয়া প্রমূখ।

সহ-সভাপতি ছড়াকার কুশল রায়ের সঞ্চালনায় ছড়া-কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, দপ্তর সম্পাদক আনোয়ার রশিদ, সদস্য প্রদীপ রায়, ফাইয়াজ ইসলাম ফাহিম, সরকার হোজায়পা হাবিব, আল আমিন মোহ, মরিয়ম মুন, এরশাদুল আলম, হাবিবা জান্নাত সিনহা, অভিজিৎ রায় বাঁধন, অদিতি রায় কনা।

আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা

এরআগে সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মরহুম এসএম আনোয়ারুল ইসলাম মুকুল ও সহ-সভাপতি মরহুমা জাহানারা আরজু রুবলীরসহ দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা