সারাদেশ

করোনা: সাতক্ষীরায় প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা সাতক্ষীরা জেলাতেও মারা যাওয়ার ঘটনা ঘটলো। শুক্রবার (২৬ জুন) ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটার রত্নেশ্বরপুর এলাকায়। গত ২২ জুন বিকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার এবং নমুনা সংগ্রহ করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা