সারাদেশ

করোনামুক্ত মাশরাফীর শ্বাশুড়ি ও বড় বোন

সান নিউজ ডেস্ক :

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারের দু’জন করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মাশরাফীর সহধর্মিণী সুমি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আজ আম্মু (মাশরাফীর শ্বাশুড়ি) ও বড় আপার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ পাকের অনেক বেশি রহমত রয়েছে আমাদের ওপর।'

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

তিনি ছাড়াও তার পরিবারের সদস্য ভাই মোরসালিন, শ্বাশুড়ি ও স্ত্রীর বড় বোন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

পরিবারে এখন আর মাত্র দুইজন সদস্য অর্থাৎ মাশরাফী ও মোরসালিন করোনায় আক্রান্ত আছেন জানিয়ে সুমি আরো লেখেন, 'এখন বাকি শুধু দুই জন। আল্লাহ ভরসা।'

করোনাভাইরাসের শুরু থেকেই অসংখ্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন দিন আগে গুজব রটেছিল যে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে।

তবে নিজ বাসায় আইসোলেশনে থাকা মাশরাফী এখনো স্বাভাবিক আছেন বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা