সারাদেশ

মাদারীপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার!

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের এলডিজিইডি’র ৭৭ লাখ টাকা খরচে মাত্র দেড় কিলোমিটার সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে, সংশ্লিষ্টরা বলছেন তদারকি করে অনিয়মের পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করছে সরকার

কালকিনি উপজেলা এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে, কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নে (নবগঠিত ডাসার উপজেলার অর্ন্তগত) গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৭৭ লাখ ৬২ হাজার টাকা প্রাক্কলন খরচে ধুলগ্রাম বাজার থেকে টুবিয়া হাট পর্যন্ত ১,৬৮৩ মিটার বা দেড় কিলোমিটার সড়ক সংস্কার কাজের দরপত্র আহবান করে এলজিইডি কর্তৃপক্ষ।

গত বছরের ১ নভেম্বর শরীয়তপুর জেলার মেসার্স স্বর্ণা ট্রেডার্সকে এলজিইডি কর্তৃপক্ষ ৭৩ লাখ ৭৩ হাজার ৯০১ টাকা চুক্তিমূল্যে সড়কটির দেড় কিলোমিটার সংস্কারের কার্যাদেশ দেয়। যা গত ৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটিতে নিম্নমানের ইট, খোয়া ব্যবহার করে কাজ ধীরগতিতে করে। এছাড়া সড়কের দুই পাশের খালের পাড়ে মাটি ব্যবহার না করেই সড়কটির নতুন করে এজেন্ট স্থাপন করেছে। এতে সড়কটির বেশ কিছু স্থানের এজেন্ট ভেঙ্গে পড়ে গেছে। সড়কটির সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় ভ্যানচালক মনছুর হোসেন বলেন, আমি রোজ এই সড়কটি দিয়ে ভ্যান চালিয়ে যাত্রীবহন করি। রাস্তায় বিভিন্ন স্থানে পঁচা ইট ও খোয়া দেওয়া হয়েছে। যাতে এই সড়কটি বেশিদিন টিকবে না। একই ধরনের কথা বললেন, আরেক ইজিবাইক চালক রহমান।

তিনি বলেন, আমি এই সড়কটি দিয়ে প্রায়ই জেলা শহরে যাই। কিন্তু রাস্তাটি অনেকদিন ধরেই কাজ না করে ফেলে রাখা হয়েছে। এতে আমরা ভোগান্তিতে আছি। তাছাড়া রাস্তায় খারাপ মানের খোয়া দিয়ে ডলা দিচ্ছে। এই রাস্তা বেশিদিন টিকবে না।

স্থানীয় বাসিন্দা রাজীব বলেন, আমি চাই রাস্তাটি ভাল মানের তৈরী করা হোক। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। রাস্তাটি ভালভাবে তৈরী করা হলে আমাদের জন্য ভাল হয়। এইটাই আমি কর্তৃপক্ষের কাছে দাবী করছি।

এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান স্বর্ণা ট্রেডার্সের মালিককে পাওয়া না গেলেও তার স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম বলেন, আমরা নিয়ম মেনেই সড়ক সংস্কার করছি। কিছু স্থানে সমস্যা থাকতে পারে। আমরা সেটা ঠিক করে দেব।

এই বিষয়ে কালকিনি এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমি কাজ পরিদর্শন করব। যদি কাজের মান খারাপ দেখি। তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা