বোরহানউদ্দিনে রাতের আঁধারে সরকারি চাউল আত্মসাৎ করার সময় জনতার হাতে জব্দ
সারাদেশ

বোরহানউদ্দিনে রাতের আঁধারে সরকারি চাউল আত্মসাৎ করার সময় জনতার হাতে জব্দ

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদ থেকে গত (১৭ মার্চ) বুধবার রাত আনুমানিক ১ঃ৩০মিনিটের সময় ওমমএস খাতের চাউল সাধারণ মানুষকে না দিয়ে রাতের আঁধার ৫৮ বস্তা চাউল নিয়ে যাওয়ার সময় জনতার হাতে-নাতে ধরা খেলেন টবগী ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক ডিলার শাহে আলম ওরফে নয়া মেম্বার, বর্তমান ডিলার সেলিম এবং সহযোগী হিসেবে ছিলেন নুরনবীর পাটোয়ার সুমন সহ অনেকেই।

আরও পড়ুন : সংলাপে বসছে ঢাকা-ওয়াশিংটন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে ১ কেজি প্রতি ২৫ টাকা ভুর্তিকি দিয়ে ১০ টাকা কেজিতে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের এক যোগে চাউল বিতরণ করা নির্দেশ দেন। আর সেই চাউল রাতের আঁধারে নছিমন করে অন্যথায় নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে।

স্থানীয় জনসাধারণের প্রশ্ন? রাতের আঁধারে কার্ডের চাউল চুরি করতে হবে কেন ? সাধারণ মানুষের কার্ডের চাউল দিনের বেলায় নিবে ইউনিয়ন এর চেয়ারম্যান জানে না এই ওএমএস কার্ডের চাউল সম্পর্কে।

আর এই কার্ডের মালিক কারা তাদের প্রত্যেকের নামের তালিকা প্রকাশ করা হউক তারা এমনটাই দাবী করেন। তারা আরও বলেন বিগত দিনগুলোতে এইভাবে কত চাউল রাতের আঁধারে সরিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বের করা হউক। এমনটাই প্রত্যাশা করেন টবগী ইউনিয়নের স্থানীয় লোকজন।

আরও পড়ুন : বাংলাদেশের চোখ সিরিজ জয়ে

নয়া মেম্বার ও বর্তমান ডিলার সেলিম এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা বিষয়টি এড়িয়ে যান। এই ব্যপারে তারা কথা বলতে চাননা।

আরও পড়ুন : উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার জানান, নয়া মেম্বার ও বর্তমান ডিলার সেলিম তারা রাতে আঁধারে অন্য এলাকার ভাড়া করা নছিমন এনে ইউনিয়ন পরিষদের চাউল সড়ানোর সময় গোপন সূত্রে জানতে পারি এবং ঘটনাস্থলে দ্রুত চলে যাই। গিয়ে দেখি তারা নসিমনে বেশির ভাগ বস্তা তুলেছে রাত অনেক হওয়ার কারণে আমি বিষয়টা নিয়ে বারাবাড়ি করিনি।

আরও পড়ুন : আজ বসছে না সুপ্রিম কোর্ট

এটা সাধারণ মানুষের কার্ডের চাউল, এই চাউলের মালিক সাধারণ মানুষ। আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে দেখি নামে বেনামে অসংখ্য কার্ড এছাড়াও একজন ৯ টা কার্ডের মালিক কিভাবে হয় ? এই রকম অসংখ্য কার্ড আছে।

আরও পড়ুন : সম্রাট দারাশিকোহ'র জন্মদিন

আমি এই ব্যপারে উপরোক্ত কর্মকর্তাদের সাথে একাধিকবার কথা বলেছি। প্রয়োজনে লিখিত অভিযোগ করবো। আমি টবগী ইউনিয়নের চেয়ারম্যান আমি নিজেও দুর্নীতি করিনা এবং কাউকেও করতে দিবো না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা