সারাদেশ

নোয়াখালীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

রোববার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সোনাইমুড়ি পৌরসভা পাপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবদিন (১৬)। সে সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবদীন ও অপর এক মোটরসাইকেল আরোহী সোনাইমুড়ী বাজারে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালী সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবদিনকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা