বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক  আখতার হোসেন রাজা (৭০)
সারাদেশ

বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক আখতার হোসেন রাজার ইন্তেকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউিনিষ্ট পার্টির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা (৭০) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ............ রাজেউন)।

আরও পড়ুন:বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

রোববার (১৩ মার্চ) সকাল ৭.৩৬ মিনিটে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে অসংখ্য বন্ধু বান্ধব,আত্বীয় ও শুভাকাংখি রেখে গেছেন।

তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকায় মিরপুর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানে তার নিয়মিত ডায়ালাইসিস করা হতো।

সাংবাদিক আখতার হোসেন রাজা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক জগতের পথিকৃত ছিলেন। তার হাত দিয়েই ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।তিনি দীর্ঘদিন যাবত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে প্রেসক্লাবের সভাপতিও ছিলেন।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

তিনি বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)র জেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করেছেন।একই সঙ্গে তিনি রেডিও টুডে এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির মাঠেও ছিলেন একজন প্রাণপুরুষ। তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৭১ সালে দেশ মাতৃকার জন্য সম্মুখ যুদ্ধে অংশ নেন। ব্যক্তিগত জীবনে তিনি সফল পিতা।তার ২ পুত্র উচ্চ শিক্ষা গ্রহন করে পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)র উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন:ভারতের হোটেলে অগ্নিকান্ডে বাংলাদেশি নিহত

তার লাশ আজকের মধ্যে ঠাকুরগাঁও আনা হবে।সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় মরহুমের লাশ পার্টি অফিসে নেওয়া হবে এবং সেখানে লাল পতাকা দেওয়া হবে।সকাল ৮ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে নেওয়া হবে এবং সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে।

আরও পড়ুন:পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি

প্রেসক্লাব মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ জেলার পীরগন্জ উপজেলার ভেলাতোরে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।সেখানে পারিবারিক করবস্থানে দাফন করা হবে তাকে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা