সারাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রী নিহত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) সকালে কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পেঁয়াজ ও তেলের দাম কমছে

নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজ পাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, তিন শ্রমিক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।

আরও পড়ুন: বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মরদেহ দুটি থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা