সারাদেশ

বোয়ালমারীতে সড়কের কাজে চাঁদা দাবির মামলায় গ্রেফতার কলেজ ছাত্র

কামরুল শিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি এবং ঠিকাদারকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: দেশের একমাত্র পাথর খনির উৎপাদন বন্ধ

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে ঠিকাদার মিরাজ মিনা বাদি হয়ে বোয়ালমারী থানায় এক কলেজ ছাত্রকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলাটি করে। এ ঘটনায় পুলিশ মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে শনিবার (১২ মার্চ) ফরিদপুর আদালতে পাঠিয়েছে। তবে মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশল কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে সড়কের কার্পেটিংয়ের কাজ করছেন ঠিকাদার মো. মিরাজ মিনা। সড়কের বালি ফেলানো শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঠিকাদার মিরাজ মিনা কাজ পরিদর্শনে গেলে ওই ইউনিয়নের কুমরাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে আশিকুর রহমান (২১) তার দুই সহযোগী নিয়ে কাজে বাঁধা দিয়ে ঠিকাদারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার মিরাজ মিনা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আশিকুর রহমান ও তার সহযোগীরা তার উপর হামলা চালায়।

এ সময় রাস্তার শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আসামিরা। মারধর করার সময় এক পর্যায়ে ওই ঠিকাদারের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঠিকাদার বাদি হয়ে শুক্রবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় আশিকুর রহমানকে ১ নম্বর আসামি করে চাঁদাবাজি মামলা করেন। মামলা নম্বর-১১

আরও পড়ুন: ফের গণফোরামের সভাপতি ড. কামাল

মামলার এক নম্বর আসামি আশিকুর রহমানের মা তানিয়া ইয়াসমিন বলেন, আমার একমাত্র ছেলে এ বছর নবকাম পল্লী কলেজ থেকে এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়েছে। আমাদের বাড়িতে আগামী ১৫ মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা। এ জন্য রাস্তায় বালি ফেলানোর সময় ছেলে আশিকুর ঠিকাদারের লোকজনদের আমাদের বাড়ির সামনে ঠিকমত বালি ফেলার অনুরোধ করে। এ সময় আশিকুরের সাথে লেবারদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। মিরাজ মিনা মিথ্যা মামলা দিয়েছে তার ছেলের নামে।

ঠিকাদার মিরাজ মিনা বলেন, এলজিইডির ১ হাজার ২০০ মিটার রাস্তার কাজ পাওয়া পর ঠিকমত কাজ করছিলাম। হঠাৎ গত বৃহস্পতিবার বিকেলে আসামিরা রাস্তার কাজে বাঁধা দিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তারা আমার ও লেবারদের উপর হামলা চালিয়ে ব্যাগে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ভাত নিয়ে কোনো কষ্ট হবে না

মামলার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চাঁদা দাবি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা