সারাদেশ

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন:বাংলাদেশে সানি লিওন!

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নবজাতকের পরিবার সুধারাম থানায় মৌখিক অভিযোগ জানান। একটি বেসরকারী হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মো. সোহেল হোসেন ও আমেনা বেগমের তৃতীয় সন্তান। নবজাতকের বাবা মো. সোহেল হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর আল্ট্রা করানোর পর থেকে ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে ডাক্তার বলেছে জরুরি অপারেশন করাতে হবে। জি-৮ গ্রামীন প্রাইভেট হাসপাতাল থেকে সন্ধায় ডাক্তার বলেন আমাদের মৃত সন্তান হয়েছে। তাই মরদেহ নিয়ে দাফন করতে বাড়ি চলে যাই। রাতে দাফনের সময় দেখি মাথায় বড় কাটার দাগ। তিনি আরও বলেন, মাথায় বড় কাটার ফলে আমার সন্তান মারা গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন: রুশ সীমান্তে মার্কিন সেনা মোতায়েন

নবজাতকের চাচা মো. রাজু বলেন, আমরা মরদেহ নিয়ে থানায় ঘুরছি। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হাসপাতালের পরিচালক মো. স্বপন বলেন, হাসপাতালে কোন সমস্যা হয়নি, নবজাতককে বাড়িতে নিয়ে হয়তো তাদের সমস্যা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎক ডা. শায়লা সুলতানা ঝুমু বলেন, যেহেতু ৬ মাসের বাচ্চা, তাছাড়া পানি নেই, রোগীর ব্যাথা ছিল এবং হার্টবিট কম ছিল। সিজারে কোন সমস্যা হয়নি। তারা নবজাতককে হাসপাতাল থেকে বুঝে নিয়েছে। পরে এসে যদি কোন সমস্যার কথা বলে সে ঠিক নয়। আমাদের কোন ভুল ছিল না, এটা তার তৃতীয় সিজার। প্রয়োজনে নবজাতকে ময়না তদন্ত করে দেখুক।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা