সারাদেশ

সিরাজগঞ্জে বাবা-মেয়ের লাশ উদ্ধার 

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব আহমেদ ও তার ৮ বছরের মেয়ে রাকা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। নিজ ঘর থেকে বাবা রাজিব আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খাটের ওপর নিথর পড়েছিল শিশু রাকার লাশ।

স্থানীয় জহুরুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা