সারাদেশ

সুজন নোয়াখালীর সাধারণ সভা ও নতুন কমিটি

নোয়াখালী প্রতিনিধি: সুজন-সুশাসনের জন্য নাগরিক, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা শনিবার (৫ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার প্রথম পর্বে সংগঠনের কার্যক্রম ও নাগরিক ইস্যু নিয়ে সুধীজনদের সাথে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক আবু নাছের মঞ্জু সঞ্চালনায় সুধীজনদের সাথে মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, উন্নয়ন সংস্থা বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান বাবু, তসলিম শিকদার, জিএম হায়দার প্রমুখ।

এ সময় বক্তাগণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন নাগরিক ইস্যু তুলে ধরে এসব ইস্যু নিয়ে কাজ করার জন্য সুজনকে পরামর্শ দেন।

দ্বিতীয় পর্বে সাধারণ সভার শুরুতে সুজন, নোয়াখালীর সম্পাদক অ্যাডভাকেট এবিএম আব্দুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় সুজনের বিগত দিনের কর্মকান্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

আরও পড়ুন:অভিমানে গৃহবধূর আত্মহত্যা

সভায় অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনকে সভাপতি ও আবু নাছের মঞ্জুকে সম্পাদক করে সুজনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে কবি আখতার জাহান শেলিকে সহ সভাপতি, মুজাহিদুল ইসলাম সোহেলকে সহ সম্পাদক ও অ্যাডভোকেট মোবাশের আলম নিপুকে কোষাধ্যক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, শিক্ষক সমিতির নেতা মুহাম্মদ আলমগীর, হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম ও কবি জমাল হোসেন বিষাদ সহ ১৬ জনকে নির্বাহী সদস্য করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা