সারাদেশ

নীলফামারীতে রাস্তা নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, দুর্ভোগ

আমিরুল হক,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নে একটি রাস্তার কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশল দপ্তরের ভুল বুঝাবুঝির কারণে রাস্তার কাজ সাময়িক বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন:নতুন পরমাণু চুক্তিতে ইরান

উপজেলা প্রকৌশল দপ্তর জানায়, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০০ মিটার ওই সড়ক নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। রুবি এন্টারপ্রাইজ নামে নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। গেল বছর ২৫ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্ধোধন করেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঠিকাদার মাহবুল ইসলাম বলেন, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুতকরণ করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সড়কটির মজবুতকরণ সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন:শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছে। সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে কাজ বন্ধের নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা