সারাদেশ

জনগণের ভোটে ক্ষমতায় এসেছি

সান নিউজ ডেস্ক: বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‌জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবো। হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ কারো হুমকিকে ভয় পায় না।

আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

শনিবার (৫ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মূলত দেশের স্বার্থে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রতিবাদে গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদ জরুরি অধিবেশন ডাকে। এতে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

আরও পড়ুন: ফের আলোচনায় এরশাদ শিকদার

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। ভোট দেওয়া না দেওয়ার হিসেব আমরা দেশের স্বার্থ চিন্তা করে করবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন। বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা