সারাদেশ

পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক: তিন ঘণ্টা পর গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন:ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ডিভাইন গ্রুপের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের খবর পাওয়া যায়। কারখানার শেডের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল, ডিইপিজেড ও মির্জাপুরসহ আটটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

আরও পড়ুন:গাজীপুরে পোশাক কারখানায় আগুন

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশন বন্ধ ছিল। তাই বেশি শ্রমিক সেখানে ছিলেন না। বিকেলে হঠাৎ কারখানার ভেতরের শেডে আগুন লাগে। সেখানে পোশাক তৈরির বিপুল কাঁচামাল মজুত ছিল। আগুনে পুড়ে সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা