সারাদেশ

পটুয়াখালীর আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে শামিম (৩০) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে। তিনি পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন।

এঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও তার সঙ্গে থাকা প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ তাদের খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তবে
শামিমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়ে শামীম আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: বিএনপির ভরাডুবি, আ’লীগের জয়জয়কার

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা