সারাদেশ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নূরে-আলম সিদ্দিকী (১৯) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে বনানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নূরে-আলম সিদ্দিকী টঙ্গী ন্যাশনাল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁর বদলগাছী থানার প্রধানপন্ডি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে টঙ্গী ন্যাশনাল নার্সিং ইনস্টিটিউট থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন বলেন,বনানীর মাছরাঙ্গা টেলিভিশনের বিপরীত পাশের ট্রেন লাইনের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকে উদ্ধার করি। আশপাশের লোকজনের কাছে শুনেছি, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা