সারাদেশ

বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৫)।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের উঁচুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক জেলার ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আবদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে গ্রামের বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে ফারুক মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উঁচুটিয়া এলাকায় ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বাইসাইকেল আরোহী যুবককে চাপা দেওয়া বাসচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা