সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতার হয়ে এসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে। রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। একই সঙ্গে তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। দুজনই বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হলেও সমালোচনা এড়াতে ঘটনাটি প্রকাশ করেনি পুলিশ।গ্রেফতারকৃত এসআইয়ের নাম মো. কামরুজ্জামান। তাঁর সহযোগীর নাম সাইফুল ইসলাম।

এ ঘটনায় শুক্রবার রাতে রামু থানায় মামলা হয়। এই মামলায় কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেফতার দেখানো হয়। পরদিন শনিবার তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। এসব তথ্য গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জানাজানি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

কামরুজ্জামান চট্টগ্রাম আদালতে জেলার চন্দনাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত থাকার আগে তিনি কক্সবাজারের টেকনাফ থানায় ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা