সারাদেশ

উপকূলীয় নোনাভূমিতে বাড়ছে আলু চাষ

আসাফুর রহমানকাজল, খুলনাঃ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকেন উপক‚লের মানুষেরা। একের পর একঘূর্ণিঝড় আর জলো”ছাসে বারবার বিধ্বস্ত খুলনার কয়রা উপজেলার উপক‚লীয় মানুষগুলোওজীবনের জয়গান গেয়ে যান রুদ্র প্রকৃতির বিরুদ্ধে। সিডর, আইলার মতো প্রাকৃতিক দুর্যোগেবারবার স্বপ্নখঙ্গ হয় কৃষকের। তারপরও যেন হাল ছাড়েন না তারা। এই জনপদ বারবারনোনাপানিতে তলিয়ে যাওয়ায় মাটিতেও বাড়ে লবনাক্ততা। স্বাভাবিকভাবেই ফসলের ক্ষতি হয়বিস্তীর্ণ এলাকা জুড়ে। লবনাক্ততা কমতে থাকলে আবারও ঘুরে দাঁড়ান কৃষক। নতুন সেই স্বপ্নআর চেষ্টাতে এবার তাই আলু চাষে সফল হয়েছেন অনেকেই। বাড়ির আঙিনা থেকেআঙিনায় চোখে পড়ে আলুর চাষাবাদ। উপকূলীয় এ অঞ্চলে বৃষ্টির পরে শীতে লবনাক্ততার মাত্রাকমে গেলে ¯’ানীয় বাসিন্দারা পরিবারের চাহিদা মেটাতে আলুর চাষ করছেন। আর উৎপাদনবেশি হলে বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন নোনাভূমির মানুষেরা। কৃষি অফিস বলছে, এবারউপজেলায় প্রায় ৬হাজার বাড়িরে আঙিনায় আলু চাষাবাদ হয়েছে। ¯’ানীয়রা বলছেন, সিডর,আইলার মতো ঘুর্ণিঝড়ের পর প্রায় ৫/৭ বছর এলাকায় তেমন কোন ফসল উৎপাদন হয়নি। মাটিরলবনাক্ততা কমে গেলে আবার নতুন করে শুরু হ”েছ চাষাবাদ। এখন এ এলাকার গ্রামের পথ ধরে চলতেগেলে চোখে পড়ে সবুজের সমারোহ। শীতের সময় মাটিতে লবনাক্ততা কম হওয়ায় এলাকারনারী-পুরুষেরা নিজ বাড়ির আঙিনায় শুরু করেছেন বিভিন্ন ধরণের সবজির চাষাবাদ। এর মধ্যেবেড়েছে আলু আবাদ। আলুর পাশাপাশি রয়েছে টমেটো, বেগুন, শীম, বরবটি, লাউসহ নানাধরণের সবজি। উপজেলার দক্ষিনবেদকাশি ইউনিয়নের মোঃ মনিরুল ইসলাম জানান, এলাকার ঘরে-বাইরে সবখানেই লবণ। সুন্দরবনেরপেটের মধ্যে এ ইউনিয়ন। ফলে কোন ধরণের ঝড় বা জলো”ছাসে লোকালয়ে নোনা পানি ঢুকেযায়। নষ্ট হয় সব ধরণের গাছ-পালা। তবে শীতের সময় এ উপজেলার মানুষ কিছু শাক-সবজিরচাষাবাদ করে থাকে। আমি বাড়ির উঠানে ৩ শতক জায়গায় আলুর চাষ করেছি। উঠানে সবুজ গাছদেখেলে মন ভরে যায়। ৩নং কয়রার মাঝেরআঁটিএলাকার অচিন্ত্য সরকার জানান, আমি বাড়ির আঙিনায় ১৫ শতক জমিতে আলুর চাষ করেছি। আশাকরছি ফলন ভাল হবে। পরিবারের চাহিদা মেটাতে আলুর চাষাবাদ করি। তবে ফলন বেশি হলে¯’ানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও হয়। আশা করছি এবার ২২/২৫ মন আলু উৎপাদন হবে। উপজেলাকৃষি অফিস থেকে ¯’ানীয় কৃষকদের তালিকা করে প্রশিক্ষণ, পরামর্শ দেয়া হ”েছ। ¯’ানীয়কৃষকদের মধ্যে কৃষি কাজে আগ্রহও বাড়ছে। উপজেলা কৃষিকর্মকর্তা এসএম মিজান মাহমুদ জানান, এখানকার অনেক জমি নোনা পানিতে ডুবে থাকে মাসেরপর মাস। লোকালয়ে রয়েছে লবণ পানির ঘের। ফলে প্রায় সবখানে নোনা ভাব রয়েছে। আমরাতাই কৃষকদেরকে সময় উপযোগি বিভিন্ন পরামর্শ আর প্রশিক্ষণ দিয়ে থাকি, বাড়িতে বাড়িতে আয়োজনকরি উঠান বৈঠক। এ এলাকায় লবক্ততার পরিমান বেশি থাকায় বিস্তীর্ণ ফসলি জমি আবাদহীন পড়েথাকে। এখন অনেক জায়গায় চাষাবাদ হ”েছ। এবছর বাড়ির আঙিনায় আলু চাষাবাদের পরিমানবাড়ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা