সারাদেশ

দেড় কিলোমিটার জায়গা জুড়ে লাশের টুকরো

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় নাওতলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মো. নাছির উদ্দিন নামের এক দোকানীর লাশ ছড়ানো-ছিটানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। রাস্তার প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে ছিল তার লাশের টুকরা।

সোমবার সকালে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য উদ্ধার করা টুকরোগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত নাছির উদ্দিন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের রবিউল্লার ছেলে। মহাসড়কের পাশে একটি টং দোকানে চায়ের ব্যবসা করতেন তিনি। ধারণা করা হচ্ছে রোববার রাতে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ বলছে, নাছিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর তার লাশ টুকরো করে মহাসড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে লাশের টুকরোগুলো।

স্থানীয়রা বলছেন, আজ সোমবার ভোরে নাছিরের টং দোকানের সামনে এসে তাঁরা দেখেন, দোকান খোলা, কিন্তু ভেতরে মানুষ নেই। পরে দোকানের ভেতরে পিঠার পাতিল ও বেড়ার গায়ে রক্তের ছোপ দেখতে পান তারা। পরে লোকজন মহাসড়কের অন্তত দেড় কিলোমিটার জায়গা থেকে নাছিরের লাশের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাছিরের বাবা রবিউল্লাহ বলেন, ‘ভোরে এসে দেখি দোকানে নাসির নেই, কিন্তু দোকান খোলা। ক্যাশবাক্সে টাকা পড়ে আছে। পরে স্থানীয় লোকজন নিয়ে ওর শরীরের অংশগুলো বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নেই। কারা এই কাজ করল, আমি জানি না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কারা, কেন নাছিরকে হত্যা করল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা