সারাদেশ

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

​রাশেদ জামান, পঞ্চগড়

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কোনো বাবা-মা শখ করে মোটরসাইকেল কিনে দেন। হয়তো সন্তানের আবদার রক্ষার্থে কিংবা সমাজে নিজেদের বিত্তবান প্রমাণ করতে সন্তানের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন তারা। সন্তান কম বয়সী হওয়ার ফলে মোটরসাইকেল চালাতে গিয়ে হয়তো বড় ধরনের দূর্ঘটনার মুখে পড়ে। তাতে সন্তান প্রাণও হারায়। হয়তো তখন ঐ বাবা-মা নিজেদেরকে দায়ী করেন। কিন্তু তখন তো আর সন্তানকে ফিরে পাওয়া যায় না। এমন ঘটনা ঘটছে বাবা-মায়ের অসতর্কতার কারণেই। তেমনই এক ঘটনা ঘটেছে পঞ্চগড়ে।

​পঞ্চগড় বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাদরাসার দুই শিশু ছাত্র নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এছাড়া আহত অপর শিক্ষার্থী সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহত তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফিরছিলেন তিন মাদরাসা ছাত্র। পথিমধ্যে তারা সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

চাটখিলে শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা