সারাদেশ

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সালেহা বেগম নামের এক ৬৫ বছরের নারীর মৃত্যু হয়েছে। সোমবার পৌরসভার পরমপাশা দরগাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম বরিশাল আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকার মৃত আবুল কালাম খানের স্ত্রী।

আরও পড়ুন: পটুয়াখালীর ২৩ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান

স্বজন ও এলাকাবাসী জানান, সালেহা বেগম নলছিটি বাসস্ট্যান্ড থেকে সিদ্ধকাঠির মেয়েজামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে ওঠেন। পৌরসভার পরমপাশা দরগাবাড়ি এলাকায় হঠাৎ সালেহা বেগমের ওড়নার একাংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে ওড়নার অপর অংশে তাঁর গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। তাঁকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সাননিউজ /জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা