পটুয়াখালিতে ২৩ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান
সারাদেশ

পটুয়াখালীর ২৩ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান

নিনা আফরিন,পটুয়াখালী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র মহান ভাষা আন্দোলনে অবদান রাখায় পটুয়াখালীর ২৩ জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

২১ ফেব্রুয়ারি (সোমবার) পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দীন শিশুপার্কে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার একমাত্র জীবিত ভাষা সৈনিক আবুল হোসেন আবু মিয়া মঞ্চে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন জেলার ২৩ ভাষা সৈনিক পরিবারের স্বজনদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম,জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স।

অনুষ্ঠানে ভাষা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাষা সৈনিক প্রয়াত এমদাদ আলী এডভোকেটের পুত্র গণমাধ্যম কর্মী এনায়েতুর রহমান এবং ভাষা সৈনিক প্রয়াত জয়নাল সিকদারের পুত্র তসলিম সিকদার।

ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য যাদের সম্মাননা প্রদান করা হয়েছে :

০১) আবুল হোসেন আবু মিয়া,

০২) প্রয়াত কাজী আবুল কাসেম এডভোকেট,

০৩) এডভোকেট আজিজ খন্দকার,

০৪) মো. জয়নাল সিকদার,

০৫) মো. এমদাদ আলী এডভোকেট,

০৬) সৈয়দ আশরাফ হোসেন,

০৭) কবি খোন্দকার খালেক,

০৮) দেবেন দত্ত,

০৯) কেদার সমদ্দার,

১০) হিরণ প্রভ দত্ত,

১১) সুরেন্দ্র মোহন চৌধুরী,

১২) আবদুল করিম মিয়া,

১৩) কমরেড মোকসেদুর রহমান,

১৪) আবদুস সালাম মিয়া,

১৫) আলী আশরাফ,

১৬) এ বি এম আবদুল লতিফ,

১৭) আবুল হাসেম মিয়া,

১৮) জালাল উদ্দিন আহমেদ,

১৯) আবদুল মোতালেব মোক্তার,

২০) কাজী ফজলুল হক,

২১) এডভোকেট আবদুল জব্বার,

২২) মো. দলিল উদ্দীন ও

২৩) বিডি হাবিবুল্লাহ।

আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা

প্রসঙ্গত, এর আগে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা