ছবি-সংগৃহিত
সারাদেশ

৩ বস্তা ফেনসিডিলসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পিকআপচালকের সিটের নিচে ৩ বস্তা ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-মোস্তাক খান, রতন ফালু ও শরীফ হেসেন সাকিল।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করলো বিজিবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌরশহরের হবির মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৩২) পৌঁছালে তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের নিচে কৌশলে লুকানো ৩ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তা তিনটিতে মোট ৯০ বোতল ফেনসিডিল ছিল।

এসময় গাড়িটি জব্দ ও ৩ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা